Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

২৬ বাংলা টিভি   30-Sep-2025   50

Photo

শৈলকুপায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


শৈলকুপা প্রতিনিধিঃ

ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা পুলিশ কর্তৃক ২৮৫ (দুইশত পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। 

সোমবার রাতে শৈলকুপা থানার একটি বিশেষ অভিযানিক টিম অভিযান চালিয়ে শৈলকুপা পৌরসভার মালিপাড়া গ্রাম থেকে মোঃ রাশেদ শেখ (৩০), পিতা- মোঃ মোস্তফা শেখ, গ্রাম- মালিপাড়া ও মোঃ আশিক (২২), পিতা- মতলেব মন্ডল, গ্রাম- কাজীপাড়া তাদের কাছথেকে ২৮৫ পিস ইয়াবাসহ আটক করে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুম খান এর সার্বিক দিকনির্দেশনা ও তত্বাবধানে এবং ইন্সপেক্টর (তদন্ত) জনাব শাকিল আহমেদ এর নেতৃত্বে থানায় কর্মরত এসআই মনিরুজ্জামান,এসআই মোঃ হুমায়ুন কবির সঙ্গীয় এএসআই(নিঃ) আনিছুর রহমান, এএসআই/মোঃ কামরুল ইসলাম ফোর্স সহ শৈলকুপা  পৌরসভার মালিপাড়া গ্রামে অভিযান চালানো হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মাসুম খান জানান, রাশেদ ও আশিক দীর্ঘদিন ধরে ইয়াবা মাদকদ্রব্য শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত ইয়াবাসহ দুইজনকে বিজ্ঞ আদালতের কাছে হস্তান্তর করা হয়েছে।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত