Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লির সম্মিলিত দোয়া মাহফিল

২৬ বাংলা টিভি   03-Dec-2025   53

Photo

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লির সম্মিলিত দোয়া মাহফিল


ঝিনাইদহ প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহে সম্মিলিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে হাফেজ শিক্ষার্থীরা কোরআন খতম করেন। দোয়া মাহফিলে কয়েক হাজার মুসল্লী অংশ নেন।

আজ বুধবার বিকাল ৪টায় আসরের নামাজের পরে উজির আলী স্কুল এন্ড কলেজের ঈদগাহ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, এম শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারম সম্পাদক আচরাফুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি প্রমুখ।

মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহান আল্লাহর খাস রহমত প্রত্যাশা করেন মুসল্লিরা।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত