Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও হুইলচেয়ার বিতরণ

২৬ বাংলা টিভি   03-Dec-2025   42

Photo

ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও হুইলচেয়ার বিতরণ


ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”—এই প্রতিপাদ্য সামনে রেখে বুধবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল কাদের, নিবন্ধন কর্মকর্তা মো. হাসানুজ্জামানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা। এতে প্রতিবন্ধী ব্যক্তি, তাদের পরিবার, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা অংশগ্রহণ করেন।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাস বলেন,

“বাক, শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তারা সমাজের বোঝা নয়; বরং যথাযথ সুযোগ পেলে তারাও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা সবাই মিলে তাদের জন্য একটি সৌহার্দ্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চাই।”

কর্মসূচির অংশ হিসেবে পরে অসহায় ও বয়স্ক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। মানবিক প্রয়াসের এই আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত