Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে নারী ইউপি সদস্য হত্যা: প্রধান আসামি গ্রেফতার

২৬ বাংলা টিভি   03-Dec-2025   85

Photo

সিরাজগঞ্জে নারী ইউপি সদস্য হত্যা: প্রধান আসামি গ্রেফতার


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের শাহজাদপুরে নারী ইউপি সদস্য পিয়ারা খাতুন হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আলিমকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব-১২। বুধবার (৩ ডিসেম্বর) সকালে র‍্যাব-১২ সদর দপ্তরের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আব্দুল আলিম শাহজাদপুর উপজেলার রতনকান্দি (উত্তরপাড়া) গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে এবং হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ ডিসেম্বর সকালে পিয়ারা খাতুনের ঘরের বিছানায় তার মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। ঘটনার পরপরই তার স্বামীসহ পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। নিহত পিয়ারা খাতুন হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এ ঘটনায় পিয়ারা খাতুনের বাবা হানিফ সরকার শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তে নেমে র‍্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে হরিণচড়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার করে। পরে তাকে আজ সকালে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত