Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও রেজওয়ানা নাহিদ

২৬ বাংলা টিভি   03-Dec-2025   60

Photo

কালীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও রেজওয়ানা নাহিদ


হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে শীতপ্রবাহে বিপর্যস্ত অসহায়, দুঃস্থ, বয়স্ক ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। মঙ্গলবার গভীর রাতে তিনি শহরের রেলওয়ে স্টেশন, হাসপাতাল ও বাসস্ট্যান্ড এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র ও কম্বল তুলে দেন।

 


 

শীতবস্ত্র পেয়ে স্বস্তি প্রকাশ করেন ছিন্নমূল মানুষরা। কম্বল হাতে পেয়ে তাদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি।
ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, শীতপ্রবাহে সবচেয়ে বেশি কষ্টে থাকেন এসব ছিন্নমূল ও অসহায় মানুষ। প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে। এই শীতে কেউ যেন কষ্টে না থাকে এটাই আমাদের লক্ষ্য। তাছাড়া উপজেলার প্রতিটা ইউনিয়নে জনসংখ্যা বিবেচনায় ইউনিয়নের প্রশাসকদের মাধ্যমে এসব শিতার্ত মানুষের জন্য কম্বল দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণ করা হবে।


 

কম্বল পেয়ে খুশি শিতার্ত একজন বয়স্ক ব্যক্তি জানান, আমরা তো রাস্তায় থাকি, শীত অনেক কষ্ট দেয়। আজ রাতে কম্বল পেয়ে খুবই ভালো লাগছে। এভাবে কেউ খোঁজ নেয় না। আল্লাহ তাদের ভালো রাখুক।
শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগ এলাকাজুড়ে প্রশংসিত হয়েছে।


news@26banglatv.com


Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত