Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মাদার অব ডেমোক্রেসি খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইদহ-৪ এ এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিল

২৬ বাংলা টিভি   02-Dec-2025   35

Photo

মাদার অব ডেমোক্রেসি খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইদহ-৪ এ এতিম শিশুদের নিয়ে দোয়া মাহফিল


ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকায় মাদার অব ডেমোক্রেসি, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত হয়েছে একাধিক দোয়া মাহফিল। সোমবার দিনব্যাপী বৈকেরগাছি বাজার, ধোবাদী বাজার ও নেয়ামতপুর ইউনিয়নে এসব দোয়া মাহফিলের আয়োজন করেন চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম শহিদুজ্জামানের সহধর্মিণী এবং জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু।

এতিম শিশু, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি এবং বিএনপি-অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। মুর্শিদা জামান বেল্টু বলেন,
“বেগম খালেদা জিয়া আমাদের গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা। তার সুস্থতা কামনায় মানুষের এই আন্তরিকতা প্রমাণ করে—তিনি আজও জাতির আশা-ভরসার প্রতীক।”

দিনব্যাপী দোয়া মাহফিল শেষে এতিম শিশুদের মাঝে করা হয় বিশেষ খাবার বিতরণ। স্থানীয় নেতাকর্মীরা জানান, রাজনৈতিক অস্থিরতার এই সময়ে দেশনেত্রীর সুস্থতা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্র দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত