Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

জুলাই যোদ্ধা শহীদ সুমন ও শহীদ লতিফ পরিবারের পাশে দাঁড়ালেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক

২৬ বাংলা টিভি   01-Dec-2025   43

Photo

জুলাই যোদ্ধা শহীদ সুমন ও শহীদ লতিফ পরিবারের পাশে দাঁড়ালেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :
সিরাজগঞ্জে জুলাই যোদ্ধা শহীদ সুমন ও শহীদ লতিফের পরিবারের খোঁজখবর নিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তিনি শহীদ দুই পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজ নেন এবং পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্ব ও সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক শহীদ সুমন ও শহীদ লতিফের পরিবারের হাতে আর্থিক সহায়তা, ফলমূল ও খাদ্যসামগ্রী তুলে দেন। সহায়তা পেয়ে শহীদ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা প্রশাসক বলেন, “যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের পরিবারের প্রতি দায়িত্ব আমাদের সবার। প্রশাসন সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে।”
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
পরিবারগুলো জানান, প্রশাসনের এ ধরনের উদ্যোগ তাদের মনে নতুন শক্তি যোগায় এবং শহীদদের ত্যাগের প্রতি রাষ্ট্রের সম্মান আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হয়।
জেলা প্রশাসক আরও জানান, ভবিষ্যতেও শহীদ পরিবারের যেকোনো প্রয়োজনে প্রশাসন আন্তরিকভাবে সহযোগিতা করবে।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত