Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে স্কুলে যাওয়ার পথে প্রাণ গেলো শিক্ষিকার

২৬ বাংলা টিভি   01-Dec-2025   46

Photo

সিরাজগঞ্জে স্কুলে যাওয়ার পথে প্রাণ গেলো শিক্ষিকার


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলে যাওয়ার পথে বেপরোয়া মাটিবাহী ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ গেলো সাবিনা খাতুন (৪২) নামে এক স্কুল শিক্ষিকার। সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনসার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিনা খাতুন একই উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। চিনাধুকুরিয়া গ্রামের সোলাইমান সরকারের মেয়ে সাবিনা দুই সন্তানের জননী। সকালে আট বছরের ছেলেকে সঙ্গে নিয়ে অটোভ্যানে চড়ে স্কুলের পথে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু বাড়ি ফেরার সুযোগ আর হলো না।
প্রত্যক্ষদর্শীরা জানান, বকুলতলা আনসার মোড়ের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মাটিবাহী ড্রাম ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। মুহূর্তেই ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান সাবিনা খাতুন। স্থানীয়রা ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটিও আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত