Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে সংঘবদ্ধ ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল র‍্যাব

২৬ বাংলা টিভি   01-Dec-2025   53

Photo

ঝিনাইদহে সংঘবদ্ধ ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল র‍্যাব


ঝিনাইদহ সংবাদদাতাঃ

ঝিনাইদহে সংঘবদ্ধ ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। রোববার (৩০ নভেম্বর) রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন—ঝিনাইদহের মহেশপুর উপজেলার শংকরহুদা গ্রামের ফরহাদের ছেলে রিয়ন এবং খাঁ পুরন্দরপুর গ্রামের মৃত নজরুল শেখের ছেলে জনি শেখ।

র‍্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দের আজমেরী হোটেল এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সংঘবদ্ধ ছিনতাই চক্রের দুই পলাতক সদস্যকে আটক করা সম্ভব হয়। সম্প্রতি মহেশপুরের ফতেপুর ইউনিয়নের পুরন্দরপুর এলাকায় জীবননগর–কালীগঞ্জ সড়কে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, র‍্যাব-৬ দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। পুলিশ তাদের হস্তান্তরের জন্য টিম পাঠিয়েছে। নিয়মিত প্রক্রিয়া শেষে আসামীদের আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর ফতেপুর ইউনিয়নের পুরন্দরপুর এনএন পাম্পের কাছে জীবননগর–কালীগঞ্জ পাকা সড়কে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটে।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত