Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

২৬ বাংলা টিভি   30-Nov-2025   46

Photo

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১ পর্যন্ত সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে কর্মবিরতি পালন করেন তারা।
এসময় বক্তারা বলেন, আমাদের এই কর্মসূচির পরেও সরকার যদি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার ১০ম গ্রেডে বাস্তবায়ন না করে তাহলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার প্রস্তুতি রয়েছে।
বক্তারা আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার হয়ে আছি। করোনা, ডেঙ্গু, নিপাহসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও এখন আমরা ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত। আমাদের এই দাবি মানা না হলে লাগাতার কমপ্লিট শাটডাউন শুরু করা হবে।
কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, ফার্মাসিস্ট এস.এম মুকুল হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট শফিকুল ইসলাম, বাবুল আক্তার, শামীম হোসেন প্রমুখ।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত