Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

২৬ বাংলা টিভি   29-Nov-2025   42

Photo

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২


ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ  পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের তামান্না ফ্যামিলি পার্কের সামনে এবং হরিণাকুণ্ডুর তৈলটুপি ব্রীজ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শৈলকুপা উপজেলার বাহাদুরপুর গ্রামের নিয়ামত শেখের স্ত্রী কদে বেগম (৫০) এবং হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের হরিয়ার ঘাটা গ্রামের বাসিন্দা রবজেল মৃধা (৫০)।

পুলিশ জানায়, ভাইয়ের মেয়ের বিয়ের দাওয়াত খেতে ঝিনাইদহ পৌরসভার চরমুরারিদহ গ্রামে আসেন কদে বেগম। দাওয়াত শেষে বাড়ি ফেরার সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তামান্না ফ্যামিলি পার্কের সামনে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে শনাক্তে পুলিশ কাজ করছে।

অপরদিকে একই দিন বিকালে ঝিনাইদহের হরিণাকুণ্ডুর তৈলটুপি ব্রীজ এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় রবজেল মৃধা নিহত হন। তিনি বাইসাইকেলে করে বাজারে যাচ্ছিলেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হরিণাকুণ্ডু থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘাতক ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত