Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মোবারকগঞ্জ সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবিতে গেট মিটিং

২৬ বাংলা টিভি   29-Nov-2025   47

Photo

মোবারকগঞ্জ সুগার মিলে শ্রমিক-কর্মচারীদের বিভিন্ন দাবিতে গেট মিটিং


হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ:
বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উপস্থাপিত চার দফা দাবির পক্ষে দেশের দক্ষিন পশ্চিম অঞ্চলের সবচেয়ে ভারী শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলে গেট মিটিং অনুষ্ঠিত হয়েছে। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে মিলের প্রধান প্রবেশদ্বারে এই গেট মিটিং অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের (ভারপ্রাপ্ত) সভাপতি সাহার আলী।

গেট মিটিংয়ে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সহ-সভাপতি সাহাদ আলী, কারখানার ডিজেলচালক আশরাফুল ইসলাম পিন্টু, ক্রয় করনিক রাজন আলী, ওয়াকসপ টার্নার মুহিদুল ইসলাম বাবুল প্রতাপ, টাইম কিপার আতিয়ার রহমান, ইলেকট্রনিক শ্রমিক বকুল হোসেনসহ আরও অনেকে। মিলগেটে জড়ো হওয়া শতাধিক শ্রমিক-কর্মচারীরা ¯শ্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মৌসূমী শ্রমিকদের স্থায়ী পদে সমন্বয় না হওয়ায় তারা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। একইভাবে কানামুনা শ্রমিক-কর্মচারীদের পদোন্নয়ন ও নিয়োগপ্রক্রিয়া ঝুলে থাকায় বিভিন্ন মিলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই স্ব স্ব পদে নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের সব চিনিকলে কানামুনা শ্রমিকদের কাজ বন্ধ থাকবে বলে ঘোষণা দেন তারা।

এ ছাড়া বক্তারা পে-কমিশনের কর্মচারীদের মতো মজুরি কমিশনের অধীন শ্রমিকদেরও বৈষম্যহীনভাবে ১৫% বিশেষ সুবিধা প্রদানের দাবি জানান। সরকারের ঘোষণা মতে ১ জুলাই ২০২৫ থেকে এ সুবিধা কার্যকর না হলে অগ্রিম সুবিধা বেতনের সঙ্গে যুক্ত করার দাবি করেন তারা। দৈনিক হাজিরা ভিত্তিক কর্মরত দক্ষ জনবলের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৫ মে ২০২৫ সালের গেজেট অনুযায়ী বেসিক বাড়িভাড়া ৫০%, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা ও যাতায়াত ভাতা ৫০০ টাকা অন্তর্ভুক্ত করে নতুন দৈনিক হার নির্ধারণের দাবি পুনর্ব্যক্ত করা হয়।

বক্তারা আরও বলেন, ২০২৫-২৬ মাড়াই মৌসুম নির্বিঘেœ চালাতে সিডিএ/সিআইসি ও অন্যান্য কর্মচারীদের ছুটির দিনেও কাজের গতি বাড়ানো প্রয়োজন। পাশাপাশি মৌসুমী শূন্য পদের বিপরীতে দৈনিক মজুরি ভিত্তিক জনবল নিয়োগের অনুমতি দিলে কাজের অগ্রগতি বৃদ্ধি পাবে এবং মিলের আর্থিক সাশ্রয় হবে।

গেট মিটিংয়ে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন অব্যাহত থাকবে। শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করেন তারা।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত