Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

ফ্যাসিবাদ ও ভ্রান্ত মতাদর্শের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে — ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা শ্যামল

২৬ বাংলা টিভি   29-Nov-2025   50

Photo

ফ্যাসিবাদ ও ভ্রান্ত মতাদর্শের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে — ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা শ্যামল


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহাবুব শ্যামল বলেছেন, “আজকের বাস্তবতায় আমাদের একটি শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। এই শক্তি বাড়ি বাড়ি গিয়ে মানুষের ঘাড়ে ভ্রান্ত মতাদর্শ চাপিয়ে দিতে চাইছে।”

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সুরসম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে জাতীয়তাবাদী ওলামাদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাওলানা ইসহাক বিন নূরী (রহ.) স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, “আপনারা দেখেছেন—হেফাজতের মুরব্বী মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, আমরা মওদুদী ইসলাম চাই না, আমরা চাই মদিনার ইসলাম। আমাদেরকে ফ্যাসিবাদ ও ভ্রান্ত মওদুদীবাদের বিরুদ্ধে লড়তে হবে।”

তিনি অভিযোগ করে বলেন, “কিছু গোষ্ঠী বিভিন্ন এলাকায় নারীদের ব্যবহার করে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। বলছে—তারা নাকি বেহেশতের চাবি নিয়ে এসেছে। প্রকৃত ইসলাম রক্ষা করতে হলে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকতে হবে, যাতে তারা কোথাও কোনো ঘাঁটি গড়ে তুলতে না পারে।”

শ্যামল আরও বলেন, “মওদুদীবাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার হেফাজতের মুরব্বীরাও একমত পোষণ করেছেন। তাই এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

সভায় জেলা বিএনপি এবং জেলা জাতীয়তাবাদী ওলামাদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত