Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

সুষ্ঠ নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   29-Nov-2025   58

Photo

সুষ্ঠ নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি:

নড়াইলে-'সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সুষ্ঠ নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা' শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ নভেম্বর শনিবার সকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত সভার মূল আলোচনার বিষয় ছিল ।

বিশিষ্ট নাগরিক সমাজ, শিক্ষাবিদ, এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে সভাটি গণতন্ত্রের বর্তমান চ্যালেঞ্জ ও উত্তরণের পথ নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। এ সময় দেনিক নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন,নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম,সাবেক পৌর মেয়র জুলফিকার আলী, সুজনের খুলনা আঞ্চলিক সমন্বয়কারী মো: মাসুদুর রহমান রন্জু,নড়াইল সভাপতি মো: মনিরুজ্জামান মল্লিক, সাধারণ সম্পাদক মো: মাহফুজুর রহমান লাবু,সহ সম্পাদক তানজির হোসেন,সদরের সভাপতি মো: জাহিদুল আলম ও সাধারণ সম্পাদক তপতী সেন,সাংবাদিক হুমায়ুন কবীর রিন্টু প্রমুখ। 

সভায় বক্তারা জোর দিয়ে বলেন , শুধুমাত্র নির্বাচন কমিশনের ওপর নির্ভর না করে গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করতে হলে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন, সংগঠিত ও সোচ্চার হতে হবে। প্রতিটি দলের মধ্যে গনতন্ত্র থাকতে হবে।  বক্তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত করার জন্য বেশ কয়েকটি প্রস্তাবনা তুলে ধরেন। 

বক্তারা একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের গুরুত্ব তুলে ধরে, সরকারকে তাদের কাজে পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানান। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দল-মতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ওপর জোর দেওয়া হয়।  কেবল নির্বাচনের দিন নয়, বরং দৈনন্দিন জীবনে গণতান্ত্রিক মূল্যবোধ ও বিতর্কের সংস্কৃতি চর্চার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত