Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

খালেদা জিয়ার দ্রুত শারীরিক অবনতিতে কারাগারে বিষ প্রয়োগের সন্দেহ -রুমিন ফারহানা

২৬ বাংলা টিভি   28-Nov-2025   64

Photo

খালেদা জিয়ার দ্রুত শারীরিক অবনতিতে কারাগারে বিষ প্রয়োগের সন্দেহ -রুমিন ফারহানা


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে থাকার সময় কোনো ধরনের চিকিৎসা পাননি। এমনকি তিনি সন্দেহ প্রকাশ করেন, কারাগারে থাকা অবস্থায় তাকে বিষ প্রয়োগ করা হয়েছিল কি না, বা অন্য কোনো অসদুপায় অবলম্বন করা হয়েছিল কি না, যার কারণে তার শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জ্ঞানের আলো একাডেমি নামে একটি কিন্ডারগার্টেন উদ্বোধন ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় রুমিন ফারহানা আরও বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে একজন সুস্থ মানুষ কারাগারে যাওয়ার পর তার শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি কেন ঘটল। দেশের ১৮ কোটি মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করছেন।

সরকারি বই বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, গত বছরের জুলাইয়ের আগে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের হাতে বই দিতে পারেনি। ২০২৬ সালে তারা পারবে কি না, আমি জানি না। তবে আশা করি, জানুয়ারিতেই যেন আমাদের সন্তানদের হাতে বই পৌঁছে দেওয়া হয়।

স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ও আমার পরিবার কোনোদিন বিদেশে চিকিৎসা নেইনি। ভবিষ্যতেও দেশের বাইরে চিকিৎসা নেওয়ার কোনো পরিকল্পনা নেই। যদি আমি এমপি হই, আমার যেকোনো চিকিৎসা আমি আমার এলাকাতেই নেব। একজন এমপি তার এলাকায় চিকিৎসা নিলে ডাক্তার, নার্সপুরো সিস্টেমটাই সঠিকভাবে কাজ করে।

আড়াইসিধা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত