Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইল -১ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   28-Nov-2025   46

Photo

নড়াইল -১ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত


নড়াইল  প্রতিনিধি : আসন্ন নির্বাচনকে সামনে রেখে নড়াইল -১ সংসদীয় আসন কালিয়ায় হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। " ধর্ম যার যার, রাষ্ট্র সবার " প্রতিপাদ্যেকে সামনে রেখে  কালিয়া উপজেলায় হিন্দু  প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। 

২৮ নভেম্বর শুক্রবার বেলা সাড়ে ১১ টায় কালিয়া পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে কালিয়া হরিবাসর মন্দিরে এই প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম। 

এতে সভাপতিত্ব করেন হরিবাসন মন্দিরের সভাপতি অশোক কুমার ঘোষ। সঞ্চালনা করেন নড়াইল জেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব কার্তিক দাস।  এ সময় উপস্থিত ছিলেন,জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অশোক কুমার কুন্ডু,কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু,আমেরিকান টেক্সাস বিএনপির  সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির,পৌর বিএনপি সহ-সভাপতি আবু রেজাই রাব্বি কামাল,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আর্মস্ট্রং সরদার,জেলা   পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সদস্য সচিব সুমন রায়,যুগ্ন আহ্বায়ক তারক হাজরা সহ জেলা উপজেলার  পূজা উদযাপন  ফ্রন্টের নেতৃবৃন্দ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্টানে  বক্তারা হিন্দু সংগঠন গুলোকে এক হয়ে নড়াইল- ১ আসনের ধানের শীষের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমকে জয়যুক্ত করার আহ্বান জানান।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত