Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

সেন্টমার্টিনের অদূরে ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২৬ বাংলা টিভি   27-Nov-2025   45

Photo

সেন্টমার্টিনের অদূরে ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি


জসিম সিদ্দিকী, কক্সবাজার :

কক্সবাজারের সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া দুটি ট্রলারসহ ১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে সেন্টমার্টিনের ছেড়াদিয়া এলাকার পূর্বদিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় জেলেরা।

ট্রলার মালিক এবং সেন্টমার্টিনের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, বুধবার কবির মাঝির নেতৃত্বে ছয়জন জেলেকে নিয়ে তাঁর ট্রলারটি বঙ্গোপসাগরে যায়। সাগরে পৌঁছে ইঞ্জিন বিকল হয়ে পড়লে ট্রলারটি আগের মতো চলতে পারছিল না। আজ সকালে ছেঁড়াদিয়া সংলগ্ন এলাকা থেকে আরাকান আর্মির সদস্যরা ট্রলারের ছয় জেলেকে ধরে নিয়ে গেছে বলে জানান নুর মোহাম্মদ।

ধরে নিয়ে যাওয়া অন্য ট্রলারের মালিক সেন্টমার্টিনের মো. ইলিয়াস। স্থানীয় জেলেরা জানান, আরাকান আর্মির অপহরণ ও দস্যুতার কারণে সাগরে মাছ ধরতে নামলেই এখন আতঙ্কে থাকতে হয়। প্রায়ই তাদের হামলার শিকার হতে হয় জেলেদের।

সেন্টমার্টিন ফিশিং ট্রলার সমবায় সমিতির সভাপতি মো. আজিম উদ্দিন বলেন, দুটি ট্রলারসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেছে। পুরো দ্বীপের জেলেদের মধ্যে এখন ভয়–আতঙ্ক কাজ করছে। তিনি আরও জানান, আগেও এ গোষ্ঠী বিভিন্ন সময়ে দেড় শতাধিক জেলেকে ধরে নিয়ে গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের কাছ থেকে ঘটনাটি শোনার পর আইনশৃঙ্খলা–বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। তিনি বলেন, ধরে নিয়ে যাওয়া জেলেদের উদ্ধারে আমরা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করছি।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত