Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে সীমান্তবর্তী ২০০ ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

২৬ বাংলা টিভি   26-Nov-2025   64

Photo

ঝিনাইদহে সীমান্তবর্তী ২০০ ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ


স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার অসহায়-দুস্থ দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানবকল্যাণ সংস্থা’ এর উদ্যোগে বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার পেপুলবাড়িয়া গ্রামে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল কাদের।

সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টোটনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ও নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আজাদ, জেলা সমাজসেবা কার্যালয়ের নিবন্ধন কর্মকর্তা হাসানুজ্জামান এবং মহেশপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

এসময় শ্যামকুড় ইউনিয়নের ১২টি গ্রামের অন্তত ২০০ ছিন্নমূল ও শীতার্ত মানুষের হাতে কম্বলসহ শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি আব্দুল কাদের বলেন, সীমান্তবর্তী অঞ্চলের মানুষ এখনো নানা সুবিধা থেকে বঞ্চিত। তাদের উন্নয়ন ও সেবায় সরকারি উদ্যোগের পাশাপাশি এমন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা প্রশংসনীয়। সীমান্ত মানবকল্যাণ সংস্থা স্বাস্থ্য, শিক্ষা ও মানবকল্যাণমূলক আরও কার্যক্রম এগিয়ে নেবে বলে আমরা আশা করি।


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত