Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

বেগম খালেদা জিয়ার আশু মুক্তি কামনায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   26-Nov-2025   49

Photo

বেগম খালেদা জিয়ার আশু মুক্তি কামনায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত


ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি ও সুস্থতা কামনায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

মুর্শিদা জামান বেল্টু,

চারবারের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এম. শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিণী এবং ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

রেজাউল ইসলাম নুনু, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য;

আশরাফ হোসেন স্বপন, থানা বিএনপির সাবেক সদস্য;

মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি নেতা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

আইয়ুব হোসেন, রহিম বিশ্বাস, রসিদ হোসেন।

পৌর বিএনপির নেতৃবৃন্দ শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম মিঠু, কামাল হোসেন, গোলাম কিবরিয়া ও হানেফ।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্তাজা জিকো, যুবনেতা নাজমুল হোসেন ও আশরাফুল ইসলাম শান্তি।

পৌর যুবদলের অন্যতম সংগঠক মুক্তার হোসেন ও কাঞ্চন।

পৌর কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আফরোজ আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন—

ভিপি ইসরাইল হোসেন জীবন,

ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক, কালীগঞ্জ উপজেলা বিএনপি।

সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় নারী সমাজ আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই নারী ও শিশু অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নিঃশর্ত মুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা দেশনেত্রীর আশু সুস্থতা ও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত