Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনাসহ ১৬ জেলায় ট্যাংকলরি মালিক-শ্রমিকদের অর্ধদিবস কর্মবিরতি ৫ম দিনে অব্যহত

২৬ বাংলা টিভি   26-Nov-2025   58

Photo

ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনাসহ ১৬ জেলায় ট্যাংকলরি মালিক-শ্রমিকদের অর্ধদিবস কর্মবিরতি ৫ম দিনে অব্যহত


খুলনা প্রতিনিধিঃ

ট্যাংকলরী ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনা সহ  ১৬ জেলায় শ্রমিক ও মালিকদের অর্ধ দিবস কর্মবিরতি অব্যহত রয়েছে। আজ বুধবার সকাল ৮টাা থেকে দুপুর ১২টা পর্যন্ত  ট্যাংকলরি বন্ধ রেখে কর্মবিরতির ৫ম দিনে তারা এ কর্মসূচি পালন করে। বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকা কর্মসূচীর অংশ হিসাবে শ্রমিকরা সকাল ৮টায় খালিশপুর পদ্মা মেঘনা ও যমুনা তেল ডিপোর সামনে সড়কে  ট্যাংকলরি রেখে ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় ট্যাংকলরী ৩ ডিপো থেকে তেল উত্তোলন ও বিপনন সম্পূর্ন বন্ধ রাখে। যে কারনে খুলনা বিভাগের ১০  ও বৃহত্তর ফরিদপুরের ৬ জেলায় জ্বালানী তৈল সরবরহ হচ্ছেনা । মালিক ও শ্রমিক নেতারা জানান, এক সপ্তাহ বেলা ১২টা পর্যন্ত ট্যাংকলরীতে জ্বালানী তেল পরিবহন বন্ধ থাকবে। পরবর্তীতে ২য় সপ্তাহে দুপুর ২টা পর্যন্ত। দাবী পূরন না হলে ৫ ডিসেম্বর  থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ট্যাংকলরীতে জ্বালানী তেল পরিবহন বন্ধ থাকবে। গেল ২০ ডিসেম্বর  সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্যাংকলরী মালিক ও শ্রমিকরা এ কর্মসূচী পালন করছে।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত