Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় পরিত্যক্ত পৌর ভবনে নারীকে ধর্ষণের পর হত্যা: তদন্তে পুলিশ

২৬ বাংলা টিভি   26-Nov-2025   76

Photo

আখাউড়ায় পরিত্যক্ত পৌর ভবনে নারীকে ধর্ষণের পর হত্যা: তদন্তে পুলিশ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার পরিত্যক্ত ভবন থেকে এক নারীর (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার পুরাতন ভবনের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর শাড়ির আঁচল প্যাঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে। তাঁর গলায় শাড়ির আঁচল প্যাঁচানো ছিল এবং আঘাতের চিহ্ন স্পষ্ট। ওসি বলেন, “ধর্ষণের আলামত রয়েছে কি না, ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।” হত্যার ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের ছেলে (৩৫) ও মেয়ে (২৫) জানান, তাদের মা আখাউড়া পৌরসভার সড়কবাজার এলাকার কাঁচাবাজারের আড়তে পরিচ্ছন্নতার কাজ করতেন। মঙ্গলবার ভোরে অজ্ঞাত কেউ তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর সারাদিন তাকে আর পাওয়া যায়নি। সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধারের খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

আখাউড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশকে জানানো হয়েছে। কীভাবে পৌর ভবনের ভেতরে এই হত্যাকাণ্ড ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।” পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসনও ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত