Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

অভয়নগরে টিএস আইয়ুবের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   25-Nov-2025   58

Photo

অভয়নগরে টিএস আইয়ুবের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) :

যশোর ৪ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইন্জিনিয়ার টিএস আইয়ুবের পক্ষে নির্বাচনী জনসভা গতকাল মঙ্গবার অনুষ্ঠিত হয়। শিল্প শহর নওয়াপাড়া শংকরপাশা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পৌর বিএনপির সহ সভাপতি শাহ জোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনীত প্রার্থী ইন্জিনিয়ার টিএস আইয়ুব। বক্তব্য রাখেন, অভয়নগর থানা বিএনপির সাধারন সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকন, শেখ আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন লিপু, সিদ্দিপাশা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম, বিএনপি নেতা এস এম মুজিবুর রহমান, শ্রমিক দলের সাধরন সম্পাদক রফিকুল ইসলাম টুলু,অভয়নগর থানা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান  মোগল, পৌর কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম পপলু, থানা যুবদলের আহবায়ক বাকীউজ্জামান রানা, সদস্য সচীব আল মামুন সোহাগ,পৌর সেচ্ছা সেবক দলের আহবায়ক আলম মোল্লা,যুবদল নেতা আতাউর রহমান। ধানের শীষ প্রতীক  ব্যানার নিয়ে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতা কর্মীরা জনসভায় যোগদান করে। হাইস্কুল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় জনসভাস্থল। নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। উৎসমুখর পরিবেশ  ও নির্বাচনী  আমেজ তৈরী হয় নওয়াপাড়ায়। জনসভাশেষে একটি বিশাল মিছিল টিএস আইয়ুবের নেতৃত্বে নওয়াপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত