Logo
বুধবার | ১৭ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সারদেশে ইতোমধ্যেই নির্বাচনী আবহাওয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রচারণা শুরু করেছে -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

২৬ বাংলা টিভি   25-Nov-2025   53

Photo

সারদেশে ইতোমধ্যেই নির্বাচনী আবহাওয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রচারণা শুরু করেছে -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল


ঠাকুরগাঁও প্রতিনিধি : 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে। এরই মধ্যে  সারাদেশে নির্বাচনের আবহাওয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রচাণা শুরু করে দিয়েছে। 

তিনি আরো বলেন, সুতরাং আমরা আশাবাদী। কোনোরকম ঝামেলা ছাড়াই ২৬ এর ফেব্রুয়ারির প্রথম এবং মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী। শুধু আমি নয়, আমার দল বিএনপিও এ বিষয়ে অনেক আশাবাদী। 

আজ মঙ্গলবার (২৫ নভেম্ববর) বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হল রুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আমি মনে করি যথেষ্ট উপযোগী আছে। এখন আর এমন কোনো পরিস্থিতি নেই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। সেটা হওয়ার সম্ভাবনা নেই। তবে কেউ এমন পরিস্থিতি তৈরী করতে চাইলে বাংলাদেশের জনগণ তাদের রুখে দেবে। 

বিএনপি সিনিয়র এ নেতা আরও বলেন, বিএনপির একটা বিশাল রাজনৈতিক দল, নদীর মতো। এখানে একেকটা আসনে ৪/৫টা করে প্রার্থী থাকে। কিছু তো সমস্যা হবেই। এগুলো বরাবরই হয়ে আসছে। এতে কোনো অসুবিধা নাই। এটা হওয়াতেই বোঝা যায় বিএনপি একটি বড় রাজনৈতিক দল। আর তারপরেও দলের ভেতরের কোন্দল বা সমস্যা গুলো নিরসনে ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। আরো বাকি কিছু সমস্যা সমাধানের বিষয়ে আলাপ আলোচনা চলছে বলেন জানান বিএনপি মহাসচিব। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 

আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক,  এ্যাড. মৃদুল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পিপি এ্যাড. আবদুল হালিম, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক তারিক আদনান প্রমুখ। 

এ সময় জেলা বিএনপি ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। 


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত