Logo
রবিবার | ৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

২৬ বাংলা টিভি   24-Nov-2025   48

Photo

সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকার কাছে পড়ে থাকা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের উত্তরের খোলা স্থানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
স্টেশন এলাকার লোকজন জানান, নারীটি দীর্ঘদিন ধরেই সেখানে বসবাস করতেন। মানসিক সমস্যায় ভুগতেন তিনি এবং ভিক্ষা করেই চলতেন। স্থানীয় বাসিন্দা তালেব বলেন, ওই নারীকে আমরা অনেক দিন ধরে এখানে দেখতাম। মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্টেশনেই থাকতেন, ভিক্ষা করতেন।
জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, নারীর পরিচয় নিশ্চিত করা যায়নি। খবর পাওয়ার পর জিআরপি পুলিশ লাশটি উদ্ধার করে। তিনি বলেন, লাশে আঘাতের কোনো চিহ্ন ছিল কি না নিশ্চিত বলতে পারছি না। স্থানীয়দের কাছ থেকে শুনেছি, হয়তো স্বাভাবিক মৃত্যু হতে পারে।
এ বিষয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন বলেন, রেললাইনের ১০ ফুটের মধ্যে হলে বিষয়টি আমাদের আওতাধীন। বাইরে হলে স্থানীয় থানার দায়িত্বে পড়বে। ছবি দেখলে সঠিকভাবে নির্ধারণ করা যাবে।
লাশের পরিচয় ও মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত