Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা মেহেরপুর

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ১ ব্যক্তি আটক

২৬ বাংলা টিভি   24-Nov-2025   69

Photo

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ১ ব্যক্তি আটক


মেহেরপুর  সংবাদদাতা  : মেহেরপুরের গাংনীতে একটি ওয়ান শুটার পিস্তলসহ মনিরুজ্জামান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করে। আটককৃত মনিরুজ্জামান মনি জেলার গাংনী পৌর এলাকার পশ্চিম মালসাদহ গ্রামের বাসিন্দা।

রবিবার দিবাগত রাত ২ টা থেকে সােমবার সকাল ৬ পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এসময় মনিরুজ্জামান আটক করা হয়। এবং তার ঘরের ছাদ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছে 

সেনাবাহিনীর গাংনী ক্যাম্প।

সেনাবাহিনীর গাংনী  সূত্র জানায়,

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিম মালসাদহ এলাকাস্থ মনিরুজ্জামান মনির বাড়িতে একটি অভিযান পরিচালিত হয়। অনুসন্ধান শেষে তার বাড়ির ছাদের ওপর থেকে ১টি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়। সেই সাথে মনিরুজ্জামান মনিকে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রসহ গাংনী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, আটককৃতের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত