Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না: মাহমুদুল হক রুবেল

২৬ বাংলা টিভি   23-Nov-2025   58

Photo

কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না: মাহমুদুল হক রুবেল


শেরপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে দেশকে পুনর্গঠন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করা এবং মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠার নির্বাচন। ধানের শীষকে বিজয়ী করতে জনগণ ঐক্যবদ্ধ। কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ। গত শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনসম্পৃক্ততা বাড়াতে ও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

সাবেক এ সংসদ সদস্য আরও বলেন, গত ১৭ বছর বিএনপি ও দেশের মানুষ অনেক নির্যাতন সহ্য করেছে। প্রাণ দিয়েছে, জেল-জুলুম কেটেছে। গুমের শিকার অনেকেই আজও ফিরে আসেননি। দেশের মানুষের অধিকার আদায় ও গণতন্ত্রের জন্য এত রক্ত আর ত্যাগ বৃথা যেতে পারে না। সবাই ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রামের কঠিন পথ অতিক্রম করেছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করে সবাই মিলে আমার নির্বাচনী এলাকা দুই উপজেলাকে নতুন করে ঢেলে সাজাব। তারেক রহমানের ঘোষিত জাতীয় পুনর্গঠন পরিকল্পনা ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা, মানুষের মৌলিক অধিকার এবং হাওর-পাহাড় ও সমতলের সম-উন্নয়ন নিশ্চিত হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন নলকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. হামিদুল ইসলাম। এতে নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রকুনুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ, বিএনপি নেতা আবু সালেহ আহমদ প্রমুখ।

 

সমাবেশে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত