Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কুমিল্লা

কুমিল্লায় মাদক কারবারীকে ধরার সময় পুলিশের উপর হামলা।। ১১ জন গ্রেফতার।।

২৬ বাংলা টিভি   23-Nov-2025   72

Photo

কুমিল্লায় মাদক কারবারীকে ধরার সময় পুলিশের উপর হামলা।। ১১ জন গ্রেফতার।।


কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লায় মাদক কারবারী ও মাদক মামলার আসামিকে ধরার সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় রাতে অভিযান চালিয়ে সেখান থেকে মোট ১১ জন গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

কুমিল্লায় মাদক মামলার আসামি ইমরান হোসেন ওরফে ইমু/ইমনকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা চালানোর ঘটনা ঘটে।

ঘটনাটি শনিবার বিকেলে কুমিল্লা নগরীর ধর্মপুর রেলগেট এলাকায়। চেকপোস্ট বসিয়ে আসামি ধরার অভিযানকালে পুলিশের উপর হামলা চালায় মাদক কারবারীর। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এসময় পুলিশের হাতে কামড় দিয়ে পরোয়ানাভুক্ত এক আসামি পালিয়ে গেছে বলেও জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে চেক পোস্টে ধর্মপুর এলাকার ওয়ারেন্ট ভুক্ত আসামি রবিনকে পুলিশ আটক করলে সেখানে স্থানীয়দের সাথে পুলিশের বাকবিতণ্ডা তৈরি হয়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। আসামি রবিন পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। খবর পেয়েও অতিরিক্ত পুলিশ র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ধর্মপুর এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ওই এলাকায় অভিযান চালানো শুরু করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ও কুমিল্লা কোতয়ালী থানার ওসি মাহিনুল ইসলাম।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত