সারা বাংলা খুলনা কুষ্টিয়া
কুষ্টিয়া ২ আসনে অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দেবার দাবীতে নেতাকর্মীদের রোজা পালন
২৬ বাংলা টিভি 21-Nov-2025 70
কুষ্টিয়া ২ আসনে অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দেবার দাবীতে নেতাকর্মীদের রোজা পালন
স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া) :
কুষ্টিয়া ২ মিরপুর-ভেড়ামারা আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন দেয়ার দাবীতে এবার নফল রোজা পালন করেছেন নেতাকর্মীরা। ভেড়ামারা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা শুক্রবার ভোররাতে সেহেরি খেয়ে উপজেলার যাত্রী ছাউনি এলাকায় দিনব্যপী কোরআন খতম, দোয়া মাহফিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। সন্ধায় ইফতারের মধ্যেদিয়ে এই কর্মসূচির সমাপ্ত হয়।
news@26banglatv.com