Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

অভয়নগরের ভৈরব নদে নৌকা বাইচ অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   21-Nov-2025   44

Photo

অভয়নগরের ভৈরব নদে নৌকা বাইচ অনুষ্ঠিত


৷৷ নজরুল ইসলাম মল্লিক অভয়নগর(যশোর)।।

অভয়নগওে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার  বিকালে অভয়নগর স্পোর্টস ক্লাবের উদ্দ্যোগে উপজেলার ভৈরবনদে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ প্রতিযোগিতায় ৮ টি নৌকা অংশ গ্রহণ করে।

বাইচ উপলক্ষ্যে সকাল থেকে ভৈরব নদের দুই তীর ছিল হাজার হাজার নারী-পুরুষের উপস্থিতি। বিকাল ৩ টায় তালতলা খেয়াঘাট থেকে শুরু হয়ে নওয়াপাড়া ফেরিঘাট পর্যন্ত ৪ কিলোমিটার এ বাইচ অনুষ্ঠিত হয়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা ৮টি নৌকা এ প্রতিযোগীতায় অংশ করে।

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার ‘জয় মা কালী’ নৌকা প্রথম স্থান অধিকার করে। একই উপজেলার ‘মোবাইল বাচারী’ নৌকা দ্বিতীয় স্থান লাভ করে। তৃতীয় স্থান লাভ করেছে মাগুরা জেলার ‘টাইগার’ নৌকা।

এ উপলক্ষ্যে নওয়াপাড়া ফেরিঘাটে এক পুরস্কার বিতরণী সভা আয়োজন করা হয়। মোল্যা মো: আশিকুজ্জামানের সভাপতিত্বে সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের অভয়নগর উপজেলার সাবেক আমির অধ্যাপক মশিউর রহমান ও উপজেলা আমির সরদার শরীফ হোসেন।

 


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত