Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

স্কুলছাত্রীর সঙ্গে গোপন সম্পর্ক, স্কুলশিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর থানায় অভিযোগ

২৬ বাংলা টিভি   20-Nov-2025   81

Photo

স্কুলছাত্রীর সঙ্গে গোপন সম্পর্ক, স্কুলশিক্ষকের বিরুদ্ধে স্ত্রীর থানায় অভিযোগ


ইউসুফউজ্জামান ইমরান,সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকায় এক স্কুল শিক্ষকের সঙ্গে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর প্রেম ও গোপন বিয়ের অভিযোগ ঘিরে পুরো এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনায় অভিযুক্ত শিক্ষকের প্রথম স্ত্রী থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগে বলা হয়, মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মনোয়ার হোসেন (শোলাপাড়া গ্রামের বাসিন্দা) দীর্ঘদিন ধরে শোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাদিয়া খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। ছাত্রীর গ্রামের বাড়ি খুটিগাছা এলাকায় গোপনে যাতায়াতও ছিল তার।
গত মঙ্গলবার বিষয়টির টানাপোড়েন চরমে ওঠে। শিক্ষক মনোয়ারের প্রথম স্ত্রী শামীমা জাহান খবর পেয়ে খুটিগাছার তালপুকুরপাড়ে সাদিয়ার বাড়িতে হাজির হন। সেখানে তিনি স্বামী মনোয়ার ও স্কুলছাত্রী সাদিয়াকে একই কক্ষে একসঙ্গে অবস্থান করতে দেখে জানতে চান কী ঘটছে। অভিযোগ অনুযায়ী, তখন উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠেন মনোয়ার হোসেন ও সাদিয়ার পরিবারের কয়েকজন সদস্য। তারা শামীমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকিও দেন। পরে জোর করে তাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
ঘটনার পরদিন বুধবার রাতে নিরুপায় হয়ে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দেন শামীমা জাহান।
তিনি বলেন, “আমার স্বামী আগেও একই স্কুলের এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছিলেন। সামাজিক মর্যাদার কথা ভেবে এত দিন চুপ থেকেছি, তাকে বুঝিয়ে ভালো পথে ফেরাতে চেয়েছি। কিন্তু এবার সীমা ছাড়িয়ে গেছে। তাই আইনের দ্বারস্থ হয়েছি। আমি সঠিক তদন্ত ও ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে শিক্ষক মনোয়ার হোসেন কোনো ধরনের বিয়ের ঘটনা অস্বীকার করে বলেন, “আপনারা তো নিউজ করেই ফেলেছেন, এখন আর কী বলব?”
তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, তিনি তখন অফিসের বাইরে ছিলেন—বিষয়টি জেনে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত