Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে পাওনা টাকা নিয়ে জবাইচেষ্টা আহত ব্যক্তি উদ্ধার, হামলাকারী বাবলু গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   20-Nov-2025   41

Photo

মহেশপুরে পাওনা টাকা নিয়ে জবাইচেষ্টা আহত ব্যক্তি উদ্ধার, হামলাকারী বাবলু গ্রেপ্তার


মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে ৬২ বছরের বৃদ্ধ মোঃ মুস্তাক সর্দারকে জবাই করার চেষ্টার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে খালিশপুর এলাকা থেকে মারুফদহগামী সড়কে মোটরসাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা অনুসন্ধান শুরু করে এবং পাশের একটি কলাবাগান থেকে গুরুতর আহত অবস্থায় মুস্তাককে উদ্ধার করে। তিনি জানান,পাওনা ভাটার টাকা চাওয়ার জেরে কানাইডাঙ্গা গ্রামের মোঃ বাবলু তাকে কৌশলে ডেকে নিয়ে পথিমধ্যে চাকু ও বড় রামদা দিয়ে হত্যা করার চেষ্টা করে।পরে স্থানীয়রা ধাওয়া করে বাবলুকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। ঘটনাটি নিশ্চিত করে মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাটি সত্য। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত বাবলুকে আমরা আটক করেছি। ভিকটিমের জবানবন্দি ও উদ্ধারকৃত অস্ত্রের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।


 


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত