Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে মহিলা দলের সমাবেশে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান

২৬ বাংলা টিভি   20-Nov-2025   100

Photo

কালীগঞ্জে মহিলা দলের সমাবেশে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান


হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এই ¯ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক প্রাণবন্ত মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২৫) সকাল ১১ টায় কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা ও পৌর মহিলা দলের নেত্রী কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর।
ঝিনাইদহ জেলা মহিলা দলের সদস্য মোছা ইসমোতারা পারভিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়য়ক, সাবেক ছাত্রনেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রবি, মাহাবুবুর রহমান মিলন, আব্দুল আলিম, বাবুল আক্তার, সোহরাব হোসেন রাজু, আমিন গাজি ও আশরাফুজ্জামান লাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবুল আক্তার। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নায়ক তারেক রহমানের ২১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।

কালীগঞ্জে মহিলা দলের সমাবেশে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান

প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। নারীর ক্ষমতায়ন, সুযোগ-সুবিধা সম্প্রসারণসহ উন্নয়নের ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিতে নারীদের জন্য বিশেষ অগ্রাধিকার রয়েছে। দেশকে এগিয়ে নিতে নারীর ভূমিকা অনস্বীকার্য এবং আগামী দিনের রাজনৈতিক পরিবর্তনে নারীর অংশগ্রহণ অত্যান্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিগত ১৭টি বছরের আওয়ামী সন্ত্রাসী কর্তৃক বিভিন্ন ভাবে নির্যাতনের স্বীকার হয়েছিলেন মন্তব্য করে দুঃখের দিনগুলোর কথা স্মৃতি চারণ করেন। এবং বিগত সরকার সাধারণ জনগণকে ভোটাধিকার থেকে বিরত রেখে ছিলেন। গণতন্ত্র বিরোধী আচরণ করে ছিলেন তারা। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে সেই দিন পাল্টে গিয়েছে। আমরা ফিরে পেয়েছি স্বাধীনতা।

সমাবেশে বক্তারা তারুণ্য ও নারীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও উদ্দীপনা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত