Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

আরও ১০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২৬ বাংলা টিভি   19-Nov-2025   63

Photo

আরও ১০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি


কক্সবাজার প্রতিনিধি :

বঙ্গোপসাগরে মাছ ধরা শেষে ফেরার পথে কক্সবাজারের টেকনাফ উপকূলীয় জলসীমা থেকে একটি ট্রলারসহ আরও ১০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে টেকনাফ পৌরসভাস্থ কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন,

মাছ ধরা শেষে ফেরার পথে সেন্টমার্টিনের কাছাকাছি এলাকায় ট্রলারসহ আরও ১০ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। কয়েক দিন আগে আরেকটি ট্রলারসহ ছয় জেলেকে ধরে নিয়ে যায় তারা। এসব ঘটনায় উপকূলজুড়ে জেলেদের ভয়–আতঙ্ক বাড়ছে।

ধরে নিয়ে যাওয়া ট্রলারের মালিক মো. আমিনের বরাত দিয়ে তিনি আরও জানান, ট্রলারটি গত সোমবার ঘাট ছেড়ে সাগরে যায়। ফেরার পথে আরাকান আর্মির সদস্যরা সেটি আটকে জেলেদের তুলে নিয়ে যায়।

এদিকে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানায়, গত ২৮ অক্টোবর থেকে আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা ইউনিট সমুদ্র টহল জোরদার করে। টহলের সময় আরাকান রাজ্যের জলসীমা অতিক্রম করে মাছ ধরতে থাকা কয়েকটি বাংলাদেশি ট্রলারকে শনাক্ত করা হয়। 

সংবাদমাধ্যমটির তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রায় ১৮৮ বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা আটক করার পর পরবর্তীতে মুক্তি দেওয়া হয়। তবে তাদের দাবি—‘আইন অমান্য করায়’ সাম্প্রতিক সময়ে আবারও বাংলাদেশি ট্রলার ধরা হচ্ছে। একইদিন আরও ১৬ জেলেকে ধরে নেওয়ার কথাও উল্লেখ করেছে তারা।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ট্রলারসহ ১০ জেলে ধরে নিয়ে যাওয়ার ঘটনা স্থানীয়দের কাছ থেকে জেনেছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

বিজিবির তথ্য অনুযায়ী, গত ১১ মাসে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে নাফ নদ ও আশপাশের জলসীমা থেকে অন্তত ৩৫০ জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় কয়েক দফায় প্রায় ২০০ জেলেকে ফেরত আনা হলেও এখনো প্রায় ১৫০ জেলে তাদের হাতে রয়েছে। এতে করে অনেক জেলে এখন সাগরে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত