সারা বাংলা খুলনা মাগুরা
মাগুরা: মনোনয়ন না পেলে মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও শিল্পপতি কাজী সালিমুল হক কামাল।
২৬ বাংলা টিভি 19-Nov-2025 84
মাগুরা: মনোনয়ন না পেলে মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও শিল্পপতি কাজী সালিমুল হক কামাল।
স্টাফ রিপোর্টার মাগুরা: মনোনয়ন না পেলে মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ও শিল্পপতি কাজী সালিমুল হক কামাল।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, প্রথমে তার লক্ষ্য থাকবে দলের মনোনয়ন লাভ করা। না পেলে স্বতন্ত্রী প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এক্ষেত্রে তিনি শালিখা ও মহম্মদপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
নিজের মনোনয়ন দাবিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে আড়পাড়া সরকারি প্রথামিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত এক জনসভায় এ ধরনেরই বক্তব্য দিয়েছেন কাজী সালিমুল হক কামাল।
শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিসুর রহমান মিলটনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন শালিখা উপজেলার সাবেক চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, মহম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, বিএনপির সাবেক সভাপতি গোলাম আযম সাবু, সাধারণ সম্পাদক আকতার হোসেন ও দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী সালিমুল হক কামাল বলেন, ‘আসন্ন ত্রয়োদশ নির্বাচনে আমরা প্রতীকের জন্য নির্বাচন করবো। তৃণমূলের নেতাদের মতামতের ভিত্তিতে আমরা চেষ্টা করব। যদি না হয় আপনারা আমার শক্তি, আপনার যদি বলেন, আসন্ন নির্বাচনে প্রার্থী হয়ে মাগুরা-২ আসনে নির্বাচন করবো।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের শাসনামলে বিএনপির অনেক নেতাকর্মী মারা গেছেন। অনেকে চাকরি হারিয়েছেন। অনেকের জমিজমা চলে গেছে। আমার নিজেরও ব্যাবসাপ্রতিষ্ঠান চলে গেছে। আমি সাত বছর জেল খেটেছি। মাগুরা-২ আসনে যাকে মনোনয়ন দিয়েছে সেই প্রার্থীর সাথে শালিখা, মহম্মদপুর উপজেলার কোনো নেতাকর্মী নেই।’
এই আসনটিতে বিএনপি যাকে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন তার প্রতি ইঙ্গিত করে সালিমুল হক কামাল বলেন, ‘তিনি জাতীয় পার্টির কিছু লোক দিয়ে নির্বাচন করছেন। আগামী নির্বাচনে মহম্মদপুর ও শালিখা উপজেলার সকল বিএনপি সমর্থক এক হয়ে বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
news@26banglatv.com