Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর পঞ্চগড়

বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে ট্রাক চালক সহ গ্রেপ্তার চার

২৬ বাংলা টিভি   19-Nov-2025   62

Photo

বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে ট্রাক চালক সহ গ্রেপ্তার চার


পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়ার উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় অজ্ঞাত ২০ বছর বয়সী এক ভারসাম্যহীন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে চারজনকে স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করেছে তেতুঁলিয়া মডেল থানা পুলিশ। এর মধ্যে একজন ট্রাক চালক ও তিনজন সহকারী বলে জানা গেছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে স্থানীয়রা তাদেরকে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা থেকে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হাবিবুল্লাহ বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার সদরের মানিকচরের মো হাসান আলী (১৮), একই উপজেলার নামুজা গ্রামের রাজিব (২০), একই জেলার শিবগঞ্জ থানার ভাগদহ এলাকার মোস্তফা হানিফ মিজানুর (২১ ) ও একই এলাকার চাদিনা দক্ষিণপাড়া এলাকার ট্রাক চালক সোহেল শেখ (৩২) । 

মামলার এজাহার, পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় অজ্ঞাতনামা ওই নারী দীর্ঘ দিন ধরে ভাসমান অবস্থায় ঘোরাফেরা ও রাত্রিযাপন  করে আসছিলেন। মঙ্গলবার  রাতে স্থলবন্দর এলাকায় বগুড়া থেকে আসা আলু ভর্তি ট্রাক নিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরে আসেন। সেখানে অবস্থানের সময় গভীর রাতে একটি পরিত্যক্ত দোকান ঘরের সামনে অজ্ঞাত ওই মানুষিক ভারসাম্যহীন নারীকে একজন  চালক ও তিন হেলপার দ্বারা ধর্ষণ হয়। পরে ঘটনাটি স্থানীয় লোকজন এবং স্থলবন্দরের নিরাপত্তা রক্ষীদের (সিকিউরিটি গার্ড) নজরে আসে। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি তেঁতুলিয়া মডেল থানাকে অবহিত করেন। খবর পেয়ে থানা থেকে পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযান চালিয়ে পুলিশ চারজন অভিযুক্তকে আটক করে হেফাজতে নেয়। 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। 


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত