Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

পরকিয়া ও দেনা–পাওনার জেরে খতিব হত্যা, ডিবির অভিযানে চারজন গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   19-Nov-2025   63

Photo

পরকিয়া ও দেনা–পাওনার জেরে খতিব হত্যা, ডিবির অভিযানে চারজন গ্রেপ্তার


ইউসুফউজ্জামান ইমরান,সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের সলঙ্গায় গরু ব্যবসায়ী আব্দুল লতিফ শেখ (খতিব) হত্যার ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিখোঁজ হওয়ার তিন দিন পর ফুলজোড় নদীতে হাত–পায়ে ইট বাঁধা তার মরদেহ উদ্ধার হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পর বিশেষ একটি টিম গঠন করে তদন্তে নামে ডিবি। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ নভেম্বর চর ফরিদপুর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মাসুদ রানা, ফরিদুল ইসলাম, মোছা. শাহীনুর খাতুন এবং ভগ্নিপতি রফিকুল ইসলাম।
জবানবন্দিতে আসামিরা জানান, প্রবাসীর স্ত্রী শাহীনুরের সঙ্গে খতিবের দীর্ঘদিনের পরকিয়া, দুই লাখ টাকার দেনা–পাওনা এবং একই নারীর সঙ্গে রফিকুলের সম্পর্কের জটিলতা থেকেই হত্যার পরিকল্পনা হয়। ঘটনাদিন শাহীনুর খতিবকে নদীর ঘাটে ডেকে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাওয়ান। পরে সহযোগীদের সঙ্গে মিলে শ্বাসরোধে হত্যা করে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার চারজনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত