Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরে আল ভাই ট্রাকের চাপায় পিজনর্স পাবলিক স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী নিহত ।

২৬ বাংলা টিভি   19-Nov-2025   62

Photo

যশোরে আল ভাই ট্রাকের চাপায় পিজনর্স পাবলিক স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী নিহত ।


স্টাফ রিপোর্টার।। যশোর শহরের বাবলা তলায় স্কুলে যাওয়ার পথে ট্রাক চাপায় ইয়াসির আরাফাত শিষ নামে সাড়ে ৫ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে । সে যশোর কেন্দ্রীয় করাগারের পিজনর্স পাবলিক স্কুলের শিশু শ্রেণীর ছাত্র । 

পুলিশ জানিয়েছেন,সকাল সাড়ে ৭ টার দিকে বড় ভাই ইয়াসিন আরাফাত সাদ বাই সাইকেলে করে ছোট ভাই ইয়াসির আরাফাত শিষ কে স্কুলে নিয়ে যাচ্ছিলো। পথিমধ্যে শখহাটি বাবলাতলা এলাকায় একটি মালবাহী ট্রাক সাইড দিতে গেলে সাইকেলের পেছনের চাকা খাদে পড়ে যায় । এসময় ছোট ভাই শিষ ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সৌভাগ্যক্রমে বড় ভাই সাদ বেঁচে যায়। ছোট ভাইয়ের লাশ রাস্তায় ফেলে সাদ বাড়িতে গিয়ে খবর দেয়। সে যশোর জিলা স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র।

নিহত শিশু শিষ যশোর শহরতলীর শেখহাটি দক্ষিনপাড়া স্কুল শিক্ষক শাহাবুদ্দিনের ছেলে।

নিহতের পিতা শাহাবুদ্দিন জানান , সকাল সাড়ে ৭ টার দিকে তার বড় ছেলে সাদ ছোট ভাই শিষকে সাইকেলে করে স্কুলে নিয়ে যায়। একটু পরেই সাদ দৌঁড়ে বাড়িতে গিয়ে শিষের মৃত্যুর খবর জানায় ।

প্রায় দেড় ঘন্টাপর ঘটনাস্থলে পুলিশ আসে । নিহত শিষের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় ।

কোতয়ালী মডেল থানার ওসি আবুল হাসনাত খান জানিয়েছেন , প্রিজনর্স স্কুলের শিশু শ্রেণির ছাত্র ইয়াসির আরাফাত শিষের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত