Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল এক নারীর

২৬ বাংলা টিভি   18-Nov-2025   59

Photo

চুয়াডাঙ্গায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল এক নারীর


রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল এক নারীর। মঙ্গলবার (১৮ নভেম্বর)  সকালে ভালাইপুর-আলমডাঙ্গা সড়কের চিৎলা রুইথনপুর নামক স্থানে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে বিউটি খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়। বিউটি খাতুন (৪৫) দামুড়হুদা থানার ভগিরথপুর পুরাতনপাড়ার মুস্তাফিজুর রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টার  দিকে দামুড়হুদা উপজেলার ভগিরথপুর পুরাতনপাড়ার বাসিন্দা বিউটি খাতুনকে নিয়ে তার স্বামী মুস্তাফিজুর রহমানের মোটর সাইকেলে চড়ে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আলমডাঙ্গা উপজেলার চিৎলা রুইথনপুর নামক স্থানে তিনি মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গুরুতর আহত হন।আহত অবস্থায় তার স্বামী মুস্তাফিজুর রহমান তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানকার  জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিউটি খাতুনকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মৃতদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত