Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সত্যি হলো সালাউদ্দিন কাদেরের সেই ভবিষ্যৎবাণীই

২৬ বাংলা টিভি   17-Nov-2025   44

Photo

সত্যি হলো সালাউদ্দিন কাদেরের সেই ভবিষ্যৎবাণীই


জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে।

রায় ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কোথাও শোকরানা নামাজ আদায়ের খবর পাওয়া গেছে, আবার কোথাও রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণের ঘটনাও ঘটেছে। পাশাপাশি বিভিন্ন এলাকার মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং রায় সংক্রান্ত সামাজিক প্রতিক্রিয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার শেষে মৃত্যুদণ্ড দিয়েছিল। আজ হাসিনার রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি মূলত সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় ঘোষণার পরের সময়কার, যা এখন আবার ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। সেখানে দেখা গেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী বলছেন, আমি চাই এই ট্রাইব্যুনাল দীর্ঘ দিন থাকুক। সেই সঙ্গে আমি বিচারককে বলতে চাই, আপনি লিখে রাখেন, এই ট্রাইব্যুনালে এক দিন হাসিনার ফাঁসি হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যালে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ ঘোষণার মধ্য দিয়ে তার সেই কথাই আজ সত্য হলো।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় লঘুদণ্ড হিসেবে তাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন্যাল।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত