Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

বাগআঁচড়ায় তৃপ্তির উঠান বৈঠকে হাজারো মানুষের ঢল

২৬ বাংলা টিভি   17-Nov-2025   42

Photo

বাগআঁচড়ায় তৃপ্তির উঠান বৈঠকে হাজারো মানুষের ঢল


আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা :  যশোর ৮৫ /১ শার্শা আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন বিএনপি আগামীতে সরকার গঠন করলে শার্শার প্রতি ইঞ্চি মাটিতে উন্নয়ের ছোয়া লাগবে। শহীদ জিয়ার আদর্শের সৈনিক আমরা উন্নয়ন ছাড়া কিছুই বুঝিনা। তিনি বলেন বেনাপোল বন্দরকে আধুনিক বন্দরে রুপান্তরিত করা হবে। ব্যাবসা বানিজ্যের প্রসার ঘটানো হবে। বন্দরের শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিকের ব্যবস্থা করা হবে। দক্ষিন শার্শার জলাবদ্ধতা নিরসনে মরহুম জিয়ার খাল খনন কর্মসূচী বাস্তবে রুপ দিয়ে আধুনিক স্লুইসগেট নির্মান সহ গোমর বিল থেকে খাল কেটে সোনাই নদীর মাধ্যমে পানি বঙ্গোপসাগরে ফেলা হবে। ফলে হাজার হাজার একর জমি ফসলের মাঠ  পূর্বের ন্যায় সোনালী ধানে পরিপূর্ণ হবে। মানুষ কৃষিকাজে জীবিকা নির্বাহ করবে। 

সোমবার বিকাল ৪ টায় ইউনিয়ন বিএনপি আয়োজিত  বাগআঁচড়া ইউনাইটেড হাইস্কুল মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের সঞ্চালনায় এ উঠান বৈঠকে  প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি আরো বলেন তারেক জিয়া আপনাদের প্রতি আস্থা রেখেই আমাকে ধানের শীষ দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আপনারা অবশ্যই তারা মর্যাদা রাখবেন। আগামীতে আপনাদের আশীর্বাদ নিয়ে দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ। 

অনুষ্ঠানে উপজেলা বিএনপি সহ স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত