Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

১৭ বছর পর আপনারা ভোটের অধিকার ফিরে পেয়েছেন ধানের শীষে ভোট দিয়ে আপনাদের অধিকার বুঝে নেবেন নির্বাচনী প্রচারণায়-সেলিনা রহমান

২৬ বাংলা টিভি   17-Nov-2025   57

Photo

১৭ বছর পর আপনারা ভোটের অধিকার ফিরে পেয়েছেন ধানের শীষে ভোট দিয়ে আপনাদের অধিকার বুঝে নেবেন নির্বাচনী প্রচারণায়-সেলিনা রহমান


নড়াইল প্রতিনিধি :

আপনারা ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছেন। একটি  স্বৈরাচার সরকার আপনাদের ভোটের অধিকার  কেড়ে নিয়েছিল।  নড়াইলের কালিয়ার নড়াগাতি কাচারীমাঠে এসব কথা বলেছেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও  প্রিয় শিশু অধিকার ফোরামের আহবায়ক সেলিনা রহমান। তিনি আরো বলেন আপনারা ভোট দিয়ে দেশকে বাঁচাবেন, জনগণকে বাঁচাবেন,বিএনপিকে বাঁচাবেন । 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম নির্বাচনী অঙ্গীকার নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠাকে সামনে রেখে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  ১৭ নভেম্বর সোমবার নড়াগাতীর কাচারী মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম-এর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই সভার আয়োজন করে দলের নারী ও শিশু অধিকার ফোরাম। নড়াগাতীর কাচারী মাঠে অনুষ্ঠিত এই সভার মূল লক্ষ্য ছিল সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নির্বাচনী অঙ্গীকারকে ভোটারদের সামনে তুলে ধরা। সভার সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন: ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ।

সভায় বক্তারা সমাজের অর্ধেক অংশ নারী ও দেশের ভবিষ্যৎ শিশুদের সুরক্ষায় বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল-১ আসনে জয়ী হলে এই এজেন্ডা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে অঙ্গীকার করেন। এলাকার সর্বস্তরের জনগণ, বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি সফল হয়। এসময় সেলিনা রহমান বিএনপি প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের হাতে ধানের শীষ দিয়ে সকলকে ভোট দেয়া আহবান জানান। 


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত