Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

২৬ বাংলা টিভি   17-Nov-2025   43

Photo

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত


হাবিব ওসমান, কালীগঞ্জ ঝিনাইদহ: 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে জাহিদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। নিহত জাহিদা বেগম জেলার কালীগঞ্জ উপজেলার মাসলিয়া গ্রামের আব্দুল মাজেদ এর স্ত্রী। সোমবার দুপুর ২.৪০ মিটিনের সময় খুলনা থেকে ছেড়ে আসার ঢাকাগামি সুন্দরবন এক্সপ্রেসে সে কাটা পড়ে।

স্থানীয়রা বলছেন, নিহত জাহিদা বেগম মানুষিক রোগী ছিলেন। ঘটনার সময় তিনি ট্রেন লাইন অতিক্রম করে বারোবাজার শহরের দিকে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামি ট্রেনের ধাক্কায় তার শরীর খন্ড খন্ড হয়ে যায়।

বারোবাজার রেলস্টেশনের মাস্টার সিদ্দিকুর রহমান জানান, দুপুর ২.৪০ মিনিটের সময় ঢাকাগামি সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বারোবাজার অতিক্রম করে গেছে। এরপর স্থানীয়দের মাধ্যমে জানতে পারি একজন ট্রেনে কাটা পড়ে মারা গেছে। আমি লোক পাঠিয়ে খবর নিয়ে নিশ্চিত হয়ে বিষয়টি যশোর রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত