Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

খুলনা পৃথক ঘটনায় একই পরিবারের ৩ জন সহ ৪ জনকে জবাই ও গুলি করে হত্যা

২৬ বাংলা টিভি   17-Nov-2025   60

Photo

খুলনা পৃথক ঘটনায় একই পরিবারের ৩ জন সহ ৪ জনকে জবাই ও গুলি করে হত্যা


খুলনা  প্রতিনিধিঃ

খুলনায় পৃথক ঘটনায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে ৪ জন নিহত হয়েছে। হত্যাকান্ডে শিকার হওয়া একই পরিবারের ৩ জন লবণচরা থানা এলাকায় এবং অপর জন সোনাডাঙ্গা থানায় এলাকার। নগরীর লবণচরা থানার ৩১ নং ওয়ার্ডের দরবেশ গলিতে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করেছে নানী ও দুই নাতি-নাতনীকে। হত্যাকান্ডের শিকার হওয়া নানীর নাম মহিদুল বেগম এবং দুই নাতি নাতনি মুস্তাকিন ও তৈইয়েবা। রবিবার দিনের কোন এক সময় তারা নিজ বাড়িতে হত্যাকান্ডের শিকার হন। পুলিশ তাদের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মরগে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে এর হত্যাকান্ডের কারণ জানা যায়নি। নিহত দুই শিশুর মা খুলনা জেলা প্রশাসক কার্যালয় ও বাবা খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে চাকরি করেন।

এদিকে, নগরীর করিমনগরে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে নিজ বাসার ভেতরে নিহত হয়েছে আলাউদ্দিন নামে এক যুবক। রবিবার পৌনে আটটার দিকে ৬ জন মোটরসাইকেলে এসে প্রথমে গুলি ও  পরে ছুরি মেরে হত্যা করে। 

সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, গুলি ও ছুরিকাঘাতে ঘটনাস্থলে নিহত হয় আলাউদ্দিন। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মরগে পাঠানো হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান,  নিহত যুবক মাদক কারবারীর সাথে জড়িত ছিল। টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত