Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

বরযাত্রী থেকে শুরু করে বউ আনা পর্যন্ত সবই মোটরসাইকেলে

২৬ বাংলা টিভি   16-Nov-2025   39

Photo

বরযাত্রী থেকে শুরু করে বউ আনা পর্যন্ত সবই মোটরসাইকেলে


ঝিনাইদহ প্রতিনিধি:

মোটরসাইকেল চালিয়ে নিজেই আসলেন বর, সঙ্গে ছিলো মোটরসাইকেল আরোহী বরযাত্রীদের দীর্ঘ সারি। গ্রামজুড়ে হর্ন আর আনন্দ ধ্বনিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে বর সেলিম হোসেন নিজেই মোটরসাইকেলের হ্যান্ডেল ধরেন। পিছনে বসে নববধূ মৌ খাতুন। মোটরসাইকেলে চেপেই নতুন বউকে বাড়িতে নিয়ে যান তিনি। এমন দৃশ্য দেখতে রাস্তার দুইপাশে দাঁড়িয়ে পড়ে উৎসুক জনতা। অনেকেই মোবাইলে ধারণ করেন বিরল এই মোটরসাইকেলে বিয়ের মুহূর্তগুলো।

এমন বিয়ের স্বাক্ষী হলো ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুণ্ড উপজেলার মানুষ৷ দুই উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই  ব্যতিক্রমী বিয়ে। 

বর ঝিনাইদহের  শৈলকূপা উপজেলার ত্রিপুরাকান্দি এলাকার সেলিম হোসেন (৩০)। তিনি স্থানীয় সাবেক ইউপি সদস্য সব্দুল হোসেনের ছেলে। গত শুক্রবার ( ১৪-ই নভেম্বর)  তিনি হরিণাকুণ্ড উপজেলার চরপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য  মুকুল হোসেনের  মেয়ে মৌ খাতুনকে বিয়ে করেন।

সেলিম জানান, ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিলো মোটরসাইকেল চালিয়ে বিয়েতে যাওয়ার। অবশেষে সেই ইচ্ছে পূরণ হওয়ায় তিনি খুবই আনন্দিত। তার দাবি এলাকায় তিনিই প্রথম এমন মোটরসাইকেলে বিয়ের আয়োজন করেছেন।

এই অভিনব আয়োজন দেখতে পথে-ঘাটে ছিলো উৎসুক মানুষের ভিড়। স্থানীয়রা বলছেন, এটি এলাকায় নতুন মাত্রা যোগ করেছে এবং এমন বিয়ে আগে কখনো দেখা যায়নি।

বরযাত্রী ওবাইদুর রহমান বলেন, মোটরসাইকেলে বরযাত্রী ও বউ নিয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম আমাদের এলাকায়। এই বিয়ের স্বাক্ষী হতে পেরে আমি নিজেও আনন্দিত।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত