Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে সেন্টার ভিত্তিক নির্বাচনী পথসভা করলেন ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনি

২৬ বাংলা টিভি   16-Nov-2025   42

Photo

মহেশপুরে সেন্টার ভিত্তিক নির্বাচনী পথসভা করলেন ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনি


মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের গণমানুষের প্রিয় নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেহেদী হাসান রনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড় ইউনিয়নের সকল ওয়ার্ডে সেন্টার ভিত্তিক ব্যাপক নির্বাচনী পথসভা করেছেন।

১৬ই নভেম্বর (রবিবার) দিনব্যাপী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সেন্টারে সেন্টারে ঘুরে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পথসভায় ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনি বলেন,

"গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে  আমরা পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।

এসময় শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান' শাহানুর আলম ও সাধারণ সম্পাদক' খলিলুর রহমান বাবলু সহ স্থানীয় বিএনপি ও দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।পথসভা গুলোকে কেন্দ্র করে এলাকার জন-সাধারনের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত