Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জ আয়েশা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   15-Nov-2025   46

Photo

কালীগঞ্জ আয়েশা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ আয়েশা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লেখাপড়া মান উন্নয়নের নানা দিক নিয়ে শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও আলহাজ্ব আমজাদ আলী ফাইজুর রহমান মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগি ও চুড়ামনকাঠি হাইস্কুলের প্রধান শিক্ষক যশোর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান, পাতিবিলা দাখিল মাদরাসার সুপার মোঃ শহীদুজ্জামান, সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষনুরাগি আব্দুল কাদের, শোয়াইবনগর কামিল মাদরাসার সহযোগী অধ্যপক মনিরুজ্জামান মিঠু, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকার্তা মোজআম্মেল হক, চাঁদবা সুন্দপুর একতারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান শাহিন, সরকারী ভূষণ পাইলট মাধ্যমিক বিদালয়ের সহকারী শিক্ষক জাফরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা খাতুন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত হোসেন ফেলু, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আবুর রউফ প্রমুখ।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, ২০২৪ সাল থেকে এলাকার নারী শিক্ষার গুণগত মান উন্নয়নে বিদ্যালয়টি নতুনভাবে যাত্রা শুরু করেছে। বিদ্যালয়টিতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। পুরো বিদ্যালয়টি পুন:মেরামত করে নতুন করে ক্যাম্পাসটি সাজানো হয়েছে। যেকানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ভর্তি হওয়া প্রতিটি শিক্ষার্থীর ফ্রী ইউনিফর্ম প্রদানসহ ফ্রী কোচিং এর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত