Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর পঞ্চগড়

পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অভিযানে ৬ লাখ ৭৮ হাজার টাকার ভারতীয় শাড়ী ও শাল চাদর আটক

২৬ বাংলা টিভি   15-Nov-2025   67

Photo

পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অভিযানে ৬ লাখ ৭৮ হাজার টাকার ভারতীয় শাড়ী ও শাল চাদর আটক


পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ৬ লাখ ৭৮ হাজার টাকা মূল্যমানের ভারতীয় শাড়ী ও শাল চাদর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷  শনিবার (১৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। 

এর আগে, শনিবার  ভোরে পঞ্চগড়ের বোদা উপজেলার লাহেরীপাড়া সীমান্ত এলাকায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত ধামেরঘাট বিজিবির বিওপির ক্যাম্পের সদস্যরা ভিযান চালিয়ে এসব মালামাল আটক করেন৷ 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বোদা উপজেলার লাহেরীপাড়া এলাকায় মেইন পিলার ৭৭১ এর ১ নম্বর সাব পিলার এলাকা থেকে প্রায় ১২০ গজ ভেতরে ধামেরঘাট বিওপির সুবেদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অভিযান চলাকালে ভারত থেকে আনা ১৯ পিস ভারতীয় শাড়ী এবং ৯০ পিস ভারতীয় শাল চাদর মালিকবিহীন অবস্থায় জব্দ করে বিজিবি সদস্যরা । জব্দকৃত পণ্যের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার টাকা।

৫৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সদর দপ্তর বিজিবির নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ পণ্য ও মাদক প্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন৷ 


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত