Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরে বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকের মৃত্যু

২৬ বাংলা টিভি   15-Nov-2025   49

Photo

প্রতিকি ছবি


স্টাফ রিপোর্টার যশোর: 

যশোরের বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকা বিষপান করার ঘটনায় সাদিকুর রহমান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাদিকুর রহমান তার অজ্ঞাতনামা প্রেমিকাকে নিয়ে ঘুরতে যান যশোরের বিনোদিয়া পার্কে। সেখানে কোনো এক পর্যায়ে দু’জনই ঘাসপোড়া বিষ পান করেন।

বিষপানের পর তারা দু’জনই তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকলে পার্কের দর্শনার্থীরা বিষয়টি লক্ষ্য করেন এবং কর্তৃপক্ষকে জানান। পরে পার্ক কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায়।

সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সাদিকুর রহমানকে দুপুর ১টা ২৫ মিনিটে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার প্রেমিকা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত