Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা বাগেরহাট

রামপালে মোবাইল কোর্টে মিতালী ফুড প্রোডাক্টকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড

২৬ বাংলা টিভি   15-Nov-2025   54

Photo

রামপালে মোবাইল কোর্টে মিতালী ফুড প্রোডাক্টকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড


রামপাল (বাগেরহাট) সংবাদদাতা || রামপালে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি বেকারি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার ফয়লাহাটের রোনসেন এলাকায় মিতালী ফুড প্রোডাক্ট নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় তাৎক্ষণিকভাবে জরিমানার ১৫ হাজার টাকা আদায় করা হয়।

রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী ভোক্তার অধিকার লঙ্ঘন ও অনিয়মের প্রমাণ পান। তিনি মোবাইল কোর্টের মাধ্যমে সরোজমিনে অভিযান পরিচালনা করেন। তিনি জানান, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। বাজারে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ, বিক্রয় ও ভোক্তা সেবায় কোন অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত