Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

টেকনাফে দুই পলাতক আসামি গ্রেফতার, একজনের বিরুদ্ধে ২৮ মামলা

২৬ বাংলা টিভি   15-Nov-2025   77

Photo

টেকনাফে দুই পলাতক আসামি গ্রেফতার, একজনের বিরুদ্ধে ২৮ মামলা


জসিম সিদ্দিকী, কক্সবাজার: 

টেকনাফে পৃথক দুই অভিযানে তালিকাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের একজনের বিরুদ্ধে ২৮টি এবং অন্যজনের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। মাদক, হত্যা, অপহরণ, অস্ত্র ও মানব পাচারের মতো গুরুতর অপরাধে তারা দীর্ঘদিন ধরেই পলাতক ছিল।

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ২টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিশেষ অভিযান চালায় টেকনাফ থানা পুলিশ। এসময় গ্রেফতার করা হয় হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক ও ৮নং ওয়ার্ড সভাপতি নুরুল হুদা (৪৬)–কে।

পুলিশ জানায়, আত্মসমর্পণকারী ১০২ মাদক কারবারির তালিকাভুক্ত নুরুল হুদার বিরুদ্ধে রয়েছে—মাদক মামলা ১৬টি, অপহরণসহ খুন মামলা ১টি, অস্ত্র মামলা ৩টি, বিশেষ ক্ষমতা আইন মামলা ১টি, মানিলন্ডারিং মামলা ১টি, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা মামলা ৪টি এবং নাশকতাসহ বিস্ফোরক মামলা ২টি। মোট ২৮টি মামলার আসামি তিনি। গ্রেফতারের পর তাকে চলমান তিন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, ১২ নভেম্বর রাতে টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ওই ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ মিয়া (৩৫)–কে। তার বিরুদ্ধে রয়েছে ত্রিপল মার্ডার, অপহরণ, নাশকতাসহ বিস্ফোরক, মানব পাচার ও মাদকসহ ৫টি মামলা। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বর্তমানে জেল হাজতে আছেন।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, পলাতক আসামিদের গ্রেফতারে টেকনাফে নিয়মিত অভিযান চলছে। জননিরাপত্তার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত